টাঙ্গাইলে ব্যবসায়ীর কাছে টাকা চেয়ে ‘কিলার গ্যাংয়ের’ চিঠি

টাঙ্গাইল শহরে মাছ ব্যবসায়ী মো. আজাহারুল ইসলামের কাছে ‘কিলার গ্যাং’ পরিচয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে হুমকি দেওয়া হয়, এ বিষয়ে কাউকে জানালে কিংবা আইনগত ব্যবস্থা নিলে তাকে হত্যা করা হবে। শুক্রবার (১ আগস্ট) সকালে এই চিঠি হাতে পান আজাহারুল। চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যবসায়ী মহলে চরম আতঙ্ক তৈরি হয়েছে।

জানা যায়, সদর উপজেলার পৌর এলাকার সন্তোষ বাজারে মাছ ব্যবসা করেন মো. আজাহারুল ইসলাম। বৃহস্পতিবার রাতে তার এক কর্মচারীর হাতে এক অচেনা ব্যক্তি চিঠিটি দিয়ে যায়। পরদিন সকালে সেই কর্মচারী আজাহারুলকে চিঠিটি দেন। চিঠিতে টাকা কোথায় ও কীভাবে পৌঁছে দিতে হবে, সে সংক্রান্ত নির্দেশনাও ছিল।

আজাহারুল ইসলাম বলেন, “চিঠি পাওয়ার পর থেকেই আমি এবং আমার পরিবার চরম আতঙ্কে আছি। বিষয়টি সন্তোষ পুলিশ ফাঁড়িতে মৌখিকভাবে জানিয়েছি এবং সদর থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি।”

সন্তোষ বাজার কমিটির আহ্বায়ক জুবায়ের হোসেন বলেন, “আজাহার ভাই একজন সৎ ও দীর্ঘদিনের ব্যবসায়ী। স্বাধীনতার পর থেকে এই এলাকায় এমন ঘটনা কখনও ঘটেনি। এখন বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’

এদিকে ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, “ঘটনাটি জানার পরই তদন্ত শুরু হয়েছে। সদর থানার ওসিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।’

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।