টিকটক করতে গিয়ে বিদ্যুতায়িত মেয়েকে বাঁচাতে প্রাণ গেল মায়ের

নারায়ণগঞ্জের আড়াইহাজারে তিনতলা ভবনের ছাদে টিকটক করার সময় বিদ্যুতায়িত মেয়েকে বাঁচাতে গিয়ে এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন মেয়ে ও শাশুড়ি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর গ্রামের শফি মিয়ার ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোজিনা বেগম টাঙ্গাইল জেলার কামারপাড়া এলাকার আক্কাস আলীর মেয়ে। আহতরা হলেন রোজিনার মেয়ে সুরভী ও শাশুড়ি মাসুদা বেগম।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সুরভী তিনতলার ছাদে দাঁড়িয়ে টিকটক ভিডিও করছিল। এ সময় বাড়ির পাশে দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত কপাল স্পর্শ করলে সে দগ্ধ হয়। মেয়েকে বাঁচাতে ছুটে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মা রোজিনা ও দাদি মাসুদা বেগম।

স্থানীয়রা তাদের চিৎকার শুনে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোজিনা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সুরভীকে পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, “বিদ্যুতায়িত হয়ে এক নারী মারা গেছেন ও দুই নারী আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।”

খবরওয়ালা/এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।