টিক চিহ্ন নয়, সংস্কারের উপযুক্ত পদ্ধতি আলোচনা: সিপিবি সাধারণ সম্পাদক

 সংস্কারের কাজগুলো করার উপযুক্ত পদ্ধতি টিক চিহ্ন দেওয়া নয়। এ জন্য উপযুক্ত পদ্ধতি হচ্ছে আলাপ–আলোচনা করা। তাঁরা জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার অপেক্ষায় আছেন। সেখানে সব সুপারিশের বিষয়ে দলের মতামত তুলে ধরা হবে।

রবিবার (২৩ মার্চ) সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কশিমনের সঙ্গে দেখা করার পর বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এসব কথা বলেন।

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সংস্কারের যে প্রস্তাবগুলো দিয়েছে, তার অনেকগুলোর সঙ্গে সিপিবি একমত। অনেক প্রস্তাবের সঙ্গে মৌলিকভাবে দ্বিমত রয়েছে। অনেকগুলো প্রস্তাবের বিকল্প প্রস্তাব আছে। অনেকগুলো প্রস্তাবে একেবারেই নাকচ করে দেওয়ার আছে।

সুপারিশের ১৬৬টি প্রশ্ন প্রকারান্তরে অনেক কিছু অস্পষ্ট উল্লেখ করে সিপিবির সাধারণ সম্পাদক বলেন, ‘অনেক কিছু যদি শুধু ‘হ্যাঁ/না’–এর মধ্যে থাকি, তাহলে পুরো যে সংস্কার প্রস্তাব, সেটা একটা ভুল–বোঝাবুঝির জায়গায় যাবে।’

রুহিন হোসেন বলেন, সংস্কারের মূল দায়িত্ব জনগণের। এটি তাদের ওপরে ছেড়ে দিতে হবে। গণপরিষদ এখন অপ্রয়োজনীয় বলে তাঁরা মনে করেন।

 

খবরওয়ালা/এমবি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।