টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ঝিনাইদহ মুক্তিযোদ্ধা সংসদের শ্রদ্ধা

fay 20 31 1 24 scaled টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ঝিনাইদহ মুক্তিযোদ্ধা সংসদের শ্রদ্ধা
ঝিনাইদহ প্রতিনিধি ॥ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেছেন ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেনের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি টিম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হয়। দুপুরের আগেই সেখানে পৌঁছান তারা। পরে মুক্তিযোদ্ধারা জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকান্ডের শিকার বঙ্গবন্ধু ও অন্যান্য শহীদদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করে দোয়া করেন। সেসময় ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মছির উদ্দিন, ইসরাইল হোসেন, সদর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার সিদ্দিক আহম্মেদ, আনোয়ারুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাবেক কমান্ডার মকবুল হোসেন বলেন, আমি পবিত্র হজব্রত পালন শেষে কয়েকদিন আগে দেশে ফিরেছি। হজে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রীর সু¯’তা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেছি। হজ থেকে ফিরে এসে বঙ্গবন্ধুর সমাধিতে দোয়া করার জন্য গিয়েছিলাম।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।