টেকনাফে এপিবিএন পুলিশের ওপর স্থানীয়দের হামলা

কক্সবাজার টেকনাফের এপিবিএনের সদস্যদের ওপর হামলা চালিয়েছে স্থানীয়রা। সোমবার উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপিবিএন পুলিশ চেকপোস্টের এ ঘটনায় আহত হয়েছে এপিবিএনের তিন সদস্য। আহতরা হলেন, এএসআই কামাল, কনস্টেবল মো. রিমন ও মো. আলমগীর।

স্থানীয়া সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে অটোরিকশাযোগে উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করছিল স্থানীয় যুবক জিয়াবুল হক ও আব্দুল আমিন। এ সময় চেকপোস্টে অটোরিকশাটি থামিয়ে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় এপিবিএন সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান অটোরিকশা চালক। এতে যোগ দেয় জিয়াবুল ও আব্দুল আমিন। একপর্যায়ে এপিবিএন পুলিশের সদস্য এএসআই কামাল, কনস্টেবল রিমন ও আলমগীরে ওপর হামলা চালায় তারা। এ সময় তাদের সঙ্গে যোগ দেয় রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করা তাদের সহযোগীরা। মারধর করে হামলাকারীরা পালিয়ে যান।

উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন,  এপিবিএন পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় জিয়াবুল, আব্দুল আমিনসহ আরও কয়েকজন পুলিশের ওপর হামলা করে। এ ঘটনায় মামলা বা আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।