ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় শফি তালুকদার (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের শাহাবুদ্দিনের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফি তালুকদার ছোরহাব তালুকদারের ছেলে। তিনি ফরিদপুর জেলার বাসিন্দা।

জানা গেছে, শফি একটি পিকআপে করে লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের বহনকারী পিকআপটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় শফিকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল ৮টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল হক বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।