ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান প্রায় দুই সপ্তাহের সংঘাতের পর যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্য আর্ল ‘বাডি’ কার্টার নরওয়ের নোবেল কমিটিকে পাঠানো এক চিঠিতে ট্রাম্পের নাম প্রস্তাব করেন।

তিনি চিঠিতে বলেন, ‘পশ্চিম জেরুজালেম ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা ছিল অসাধারণ ও ঐতিহাসিক।’– এ তথ্য জানিয়েছে রাশিয়া ভিত্তিক সংবাদমাধ্যম আরটি।

যুদ্ধবিরতির আগে যুক্তরাষ্ট্র ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান এলাকার পারমাণবিক স্থাপনাগুলোর ওপর নজিরবিহীন বিমান হামলা চালায়। ট্রাম্প দাবি করেন, এই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তবে ইরান এ দাবি প্রত্যাখ্যান করে জানায়, তাদের কোনো স্থাপনায় গুরুতর ক্ষতি হয়নি এবং তারা তাদের বেসামরিক পারমাণবিক কর্মসূচি থেকে পিছু হটবে না।

মঙ্গলবার (২৪ জুন) যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েল ও ইরান আবারও একে অপরের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপর ট্রাম্প উভয় দেশকে কঠোর ভাষায় সতর্ক করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ওই ঘটনার পর ইসরায়েল আর নতুন করে কোনো হামলা চালায়নি।

এই ঘটনাপ্রবাহের প্রেক্ষিতে ট্রাম্পের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে, যার পরিপ্রেক্ষিতেই তার এই মনোনয়ন বলে মনে করা হচ্ছে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।