ট্রাম্প-ইউনূস-শাহবাজের মুখের আদলে অসুর

ভারতের পশ্চিমবঙ্গে পূজা মণ্ডপে মহিষাসুর রূপে ডোনাল্ড ট্রাম্প, ড. মুহাম্মদ ইউনূস এবং শাহবাজ শরিফের মুখ ব্যবহার করা হয়েছে। এরই মধ্যে এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য উইকের প্রতিবেদন অনুযায়ী, মুর্শিদাবাদের সাধক নরেন্দ্র স্মৃতি সংঘ তাদের এই বছরের থিম ‘দহন’-এর অংশ হিসেবে এটি তৈরি করেছে। তাদের পূজামণ্ডপে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে মহিষাসুর হিসেবে দেখানো হয়েছে। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে এমনভাবে দেখানো হয়েছে, যেন দেবী দুর্গা তাঁর ছিন্ন মস্তক ধরে আছেন।

ছবি: এক্স

অবশ্য, মহিষাসুরকে এভাবে পরিবর্তন করার ঘটনা এবারই প্রথম নয়। কিছুদিন আগে কলকাতার খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি মহিষাসুরের বদলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের একটি প্রতিমা তৈরি করেছিল। কমিটির ভাষ্যমতে, রাশিয়া থেকে জ্বালানি কেনার জন্য ভারতের ওপর ওয়াশিংটনের ৫০ শতাংশ শুল্ক আরোপ এবং এইচ-১বি ভিসার ফি এক লাখ ডলার পর্যন্ত বাড়িয়ে ট্রাম্প ভারতের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন। তাই তাঁকে এই রূপে তুলে ধরা হয়েছে।

ছবি: এক্স

হিন্দু পুরাণ অনুযায়ী, মহিষাসুর একজন ধূর্ত ও শক্তিশালী অসুর। সে অর্ধপুরুষ এবং অর্ধমহিষ। ব্রহ্মা তাঁকে এই বর দিয়েছিলেন, কোনো পুরুষ বা দেবতা তাঁকে বধ করতে পারবেন না। এই বর পেয়ে মহিষাসুর ত্রিলোকের ওপর আধিপত্য বিস্তার করেন। তাঁর অত্যাচারে দেবতারাও অসহায় হয়ে পড়েন। তাঁর অত্যাচার যখন অসহনীয় হয়ে ওঠে, তখন ব্রহ্মা, বিষ্ণু ও শিবের সম্মিলিত শক্তিতে দেবী দুর্গার সৃষ্টি হয়। দেবী দুর্গা ৯ দিন ধরে যুদ্ধ করে মহিষাসুরকে বধ করেন। দুর্গাপূজার মাধ্যমে হিন্দুরা মন্দের বিরুদ্ধে ভালোর জয়কে উদ্‌যাপন করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনরা বলছেন, দুর্গাপূজায় রাজনীতি ঢোকানো ঠিক নয়। এ ধরনের সংস্কৃতি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে এবং পারস্পরিক সহনশীলতা কমিয়ে দিতে পারে।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।