ডাকসু নির্বাচন ঘিরে বন্ধ থাকবে যেসব সড়ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন প্রদান করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন প্রদান করা হবে। রাজধানীর শাহবাগ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং ও পলাশী ক্রসিং বন্ধ থাকবে। এমতাবস্থায় বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীসাধারণকে উপরিউল্লেখিত ক্রসিংগুলোসহ আশপাশের এলাকা/সড়ক যথাসম্ভব এড়িয়ে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী যানবাহনগুলোকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ না করে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে ডিএমপির বিজ্ঞপ্তিতে। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি পরিসেবা এই ডাইভারশনের আওতামুক্ত থাকবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।