ডাকাতি মামলায় যুবদল নেতাসহ ১০ জনের কারাদণ্ড

নারায়ণগঞ্জে একটি ডাকাতি মামলায় মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ারসহ ১০ জনের ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান। এর আগে দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মমিনুল হক এ রায় দেন।

মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জানান, দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- যুবদল নেতা মোফাজ্জল হোসেন আনোয়ার (৪৫), নুরুদ্দিন ওরফে বছির বা বিশু (৫৪), সুমন মিয়া (৪১), মনির হোসেন ওরফে তল্লা মনির (৬৩), আবুল কালাম (৫৪), আসলাম (৫৪), মামুন (৪৯), বিল্লাল (৪৯), কানা ইসলাম (৪৯) এবং মাসুম ওরফে নোয়াখাইল্লা মাসুম (৪৪)। রায়ের সময় আনোয়ার, নুরুদ্দিন, সুমন, আসলাম ও মামুন আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ৩০ জুলাই গভীর রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এনায়েতনগর এলাকায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। বাড়ির মালিক অ্যাডভোকেট মো. মফিজুল ইসলাম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।