ডাচ-বাংলা ব্যাংক শৈলকূপা উপ-শাখার উদ্বোধন

চঞ্চল মাfay 6 12 1 24 ডাচ-বাংলা ব্যাংক শৈলকূপা উপ-শাখার উদ্বোধনহমুদ ॥ ঝিনাইদহের শৈলকূপার কবিরপুরে ডাচ-বাংলা ব্যাংকের শৈলকুপা উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে কবিরপুর নুরজাহান মার্কেটের দোতলায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। ব্যাংকের শৈলকূপা উপশাখার ইনচার্জ জাহান আলীর সভাপতিত্বে এবং ক্যাশ ইনচার্জ আল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন ব্যাংকের ঝিনাইদহ শাখার ব্যবস্থাপক মো. সাইদুর রহমান। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকূপা বণিক সমিতির সাবেক সভাপতি ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুস সোবহান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাড়ির মালিক শৈলকূপা পৌরসভার সাবেক কাউন্সিলর শওকত আলী, বিমা ব্যক্তিত্ব রফিকুল ইসলাম সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ঝিনাইদহ শাখার ব্যবস্থাপক সাইদুর রহমান ব্যাংকের বিভিন্ন পলিসি, ডাচবাংলা ব্যাংকের সেবা ও বিভিন্ন জনহিতকর কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।