স্বামী বিদেশে থাকেন, আর এদিকে স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন। মায়ের এমন আচরণে যেকোনো সন্তানেরই ভেঙে পড়ার কথা। কিন্তু পাবনার সাঁথিয়া উপজেলায় ঘটেছে এর ব্যতিক্রম ঘটনা। প্রেমিকের সঙ্গে মা পালিয়ে যাওয়ার পর ছেলে ডিজে বক্স বাজিয়ে তার বাবার বিয়ের ব্যবস্থা করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি প্রকাশ্যে এসেছে এবং এর একটি ভিডিও ভাইরালও হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ছেলে ডিজে বক্স বাজাচ্ছেন এবং ভিডিও কলের মাধ্যমে বাবার বিয়ের আয়োজন করছেন।
জানা গেছে, ছেলের মা অন্য একজনের সঙ্গে পালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে ছেলে ভিডিও কলের সাহায্যে প্রবাসী বাবার নতুন বিয়ের ব্যবস্থা করেন।
ঘটনাটি ওই এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকে বলছেন, এমন সন্তান সাধারণত দেখা যায় না। বাবা-মায়ের এই বিচ্ছিন্নতার মাঝেও ছেলে প্রমাণ করে দিয়েছেন যে সন্তানের সাহস এবং দায়িত্ববোধ কখনো কমে না।
খবরওয়ালা/টিএসএন



