ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকায় ক্রমশ অবনতি হচ্ছে আইনশৃংখলা পরিস্থিতির । বেড়েছে ছিনতাই ডাকাতিসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী নিয়মিত রাজধানীতে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় শনিবার থেকে গতকাল রোববার পর্যন্ত ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১ হাজার ৯০০ কেজি সয়াবিন তেল, পরিত্যক্ত দুটি ট্রাক ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।

আজ সোমবার মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংখ্যা বিভাগে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম। সংবাদ সম্মেলনে উপকমিশনার বলেন, গত ২ ও ২২ জানুয়ারি চট্টগ্রাম থেকে সয়াবিন তেল বোঝাই করে উত্তরবঙ্গে যাওয়ার পথে ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় ঢাকায় দুটি ডাকাতির ঘটনা ঘটে।  একটি ট্রাকে ৭৫ ড্রাম আরেকটি ট্রাকে ৬০ ড্রাম সয়াবিন তেল ছিল। সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, দুটি ডাকাতির ঘটনার ধরন একই রকম।

উপকমিশনার মাসুদ আলম আরও বলেন, সাদা মাইক্রোবাস দিয়ে ট্রাক দুটির গতিরোধ করা হয়। পরে ডিবি পরিচয়ে ট্রাকের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাতি করা হয়। এ সময় তাঁদের সঙ্গে লেজার লাইট, ওয়াকিটকি ছিল। ডাকাতির পর একটি ট্রাক নিয়ে যাওয়া হয় মুন্সিগঞ্জ এলাকায়, অন্যটি নিয়ে যাওয়া হয় পূর্বাচল এলাকায়।

গ্রেপ্তার বাকিদের বিরুদ্ধেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাঁরা হলেন মো. মঞ্জু (৪০), সাইফুল ইসলাম (৪০), মো. রাসেল (২৮), মো. জাহিদ (২৪), মো. ইসমাইল হোসেন (৩৩), মো. হিরা শেখ (৩৫), মো. রফিক (৩৫), মো. বাঁধন (৩০), চাঁন মিয়া (৫৪) ও মো আসলাম খান (৪৫)।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।