ডেঙ্গুতে চলতি বছরে প্রাণ হারিয়েছেন ৪২ জন, নতুন করে হাসপাতালে ৩৮৩

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজন নারী মারা গেছেন। এর মাধ্যমে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪২ জনে।

রবিবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত নিয়মিত ডেঙ্গু পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রাজশাহী বিভাগে ২৬ থেকে ৩০ বছর বয়সী এক নারী ডেঙ্গুতে মারা গেছেন। এ সময়ের মধ্যে সারাদেশে নতুন করে ৩৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয় এরমধ্যে বরিশাল বিভাগে ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি রোগী (১৩৬ জন) হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ৫৫ জন ছাড়াও ঢাকা বিভাগে ৪৮ জন, খুলনা বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৩১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ২৮ জন ও ময়মনসিংহ বিভাগে ১০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে রবিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪২ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১৯ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে ডেঙ্গুতে বরিশাল বিভাগে ১১ জন ও চট্টগ্রাম বিভাগে ৪ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশন, খুলনা ও রাজশাহী বিভাগে দুইজন করে মোট ৬ জন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে একজন করে মোট দুইজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন ও সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে পারে। তাই দ্রুত মশা নিয়ন্ত্রণে সচেতনতা ও স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে অধিদপ্তর।

 

 

খবরওয়ালা/আরডি 

 

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।