ডেনমার্ককে উড়িয়ে সেমিফাইনালে পর্তুগাল

ডেনমার্ককে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে পা রাখলো রোনালোদো এবং তার দল পর্তুগাল। দুই লীগের অ্যাগ্রিগেটে পিছিয়ে ছিলো রোনালদোর দল। ৭২তম মিনিটে দলের মুখে হাসি ফোটান অধিনায়ক রোনালদো নিজেই। ব্রুনো ফার্নান্দেসের জোরাল শট পোস্টে বাধা পেয়ে দূরে সরে যায়। দুরূহ কোণ থেকে দুর্দান্ত শটে ম্যাচের স্কোরলাইন ২-১ করেন রোনালদো।

মিনিট চারেক পরেই অবশ্য গোল করে বসেন এরিকসেন। ফের অ্যাগ্রিগেটে এগিয়ে যায় ডেনিশরা। পর্তুগাল তখন বিদায়ের শঙ্কায়। অবশ্য নাটকীয়তাও শুরু সেখান থেকে। ম্যাচের ৮১তম মিনিটে ডিফেন্ডার দিয়োগো দালোতকে তুলে ফরোয়ার্ড ফ্রান্সিসকো ট্রিনকাওকে মাঠে নামান পর্তুগাল কোচ। মাঠে নামার পাঁচ মিনিটের মধ্যে দারুণ গোলে করে অ্যাগ্রিগেটে সমতা আনেন ট্রিনকাও দলকে আশায় রাখেন স্পোর্তিংয়ের এই ফরোয়ার্ড।

অতিরিক্ত সময়ের খেলা শুরু হতেই আবারও দলকে উল্লাসে ভাসান এই ফরোয়ার্ড। এবার বক্সের ডান দিক থেকে গোলটি করেন তিনি। আর ১১৫ মিনিটে রোনালদোর বদলি নামা রামোসের গোলে বড় ব্যবধানে জিতেই সেমিতে চলে যায় পর্তুগাল।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।