ডেলিভারি বয় সেজে বাসায় ঢুকে তরুণীকে ধর্ষণ

প্রতিবেশী দেশ ভারতে কুরিয়ার ডেলিভারি বয় সেজে বাসায় ঢুকে মুখে চেতনানাশক স্প্রে করে ২২ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। 

বুধবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারতের পুনের একটি অভিজাত এলাকায় এ ঘটনা ঘটে। ভারতীয় প্রভাবশালী গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক ব্যক্তি কুরিয়ার ডেলিভারি বয় সেজে ওই তরুণীর বাসায় আসেন। এরপর তার কাছে মোবাইলের ওটিপি চান। সে সময় তরুণী জানান, তার মোবাইলে কোনো ওটিপি আসেনি। এ কথা শুনে ওই ব্যক্তি বলেন, কাগজে সই করতে হবে। একপর্যায়ে তরুণী দরজা খুললে ওই ব্যক্তি তার মুখে কিছু একটা স্প্রে করেন। এতে তরুণী অচেতন হয়ে পড়লে তাকে ধর্ষণ করা হয়। এরপর ধর্ষক ওই তরুণীর ফোনে একটি সেলফি তোলে ও লিখে রেখে যায়, ‘আমি আবার আসব’।

ইতোমধ্যে এ ঘটনায় হওয়া মামলার তদন্তে নেমেছে পুলিশ। সেই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে পুনেতে ধর্ষণের এই ঘটনায় যারা অনলাইন থেকে বিভিন্ন পণ্য কিনে থাকেন, তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক দেখা দিয়েছে। এখন থেকে ডেলিভারি বয় আসলে দরজা খুলবেন কিনা, তা নিয়েও রয়েছেন শঙ্কায়।  
 

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।