ঢাকায় ফের সক্রিয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন

রাজধানীতে আবারও সক্রিয় হয়ে উঠেছে কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বাংলামোটর, উত্তরা ও মিরপুরে মিছিল করার পর শনিবার (১৩ সেপ্টেম্বর) আগারগাঁও ও ধানমন্ডিতে শোভাযাত্রা করেছে তারা।

শনিবার সন্ধ্যায় ধানমন্ডি ২৭ নম্বর রোডের রাপা প্লাজার সামনে থেকে যুবলীগের একটি বড় মিছিল শুরু হয়ে ৩২ নম্বর সড়কের দিকে যায়। এ সময় সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

এর আগে শনিবার সকাল ১০টার দিকে আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের সামনে থেকে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। ব্যানার-ফেস্টুন হাতে প্রায় হাজারো মানুষ “শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে”সহ নানা স্লোগান দেন।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় ধানমন্ডির মিছিল দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। তবে স্থানীয়রা জানান, হঠাৎ অসংখ্য মানুষ জয় বাংলা ও শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে মিছিল শুরু করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-গণআন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং দেশ ছেড়ে ভারতে চলে যান। তিন দিন পর অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং পরে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। তবুও রাজধানীতে দলটির মিছিল পুরোপুরি বন্ধ করা যায়নি।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।