ঢাকার বিমানবন্দর এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় রাতের পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে বিমানবন্দর গোলচত্বরের আউটগোয়িং গেটের সামনে প্রথম ককটেলটি বিস্ফোরিত হয়। কিছুক্ষণ পর বিমানবন্দরের ১ নম্বর সেক্টরের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে ঘটে দ্বিতীয় বিস্ফোরণ।

বিমানবন্দর থানার তদন্ত কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম জানান, ফ্লাইওভার দিক থেকে ককটেল নিক্ষেপ করা হয়ে থাকতে পারে। পুলিশ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে এবং ঘটনার কারণ যাচাই করছে।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।