ঢাকা ছাড়ার আগে প্রধান উপদেষ্টাকে ফোন জাতিসংঘ মহাসচিবের

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন। রবিবার (১৬ মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকা ত্যাগ করেন তিনি। তার ঢাকা ত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বাংলাদেশ ত্যাগ করার আগে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন।

এই দিকে, সকালে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান।

সফরকালে, জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন, প্রধান উপদেষ্টার সাথে থাকাকালীন প্রায় এক লাখ রোহিঙ্গার সাথে রমজান সংহতি ইফতার ভাগাভাগি করার জন্য রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।

গুতেরেস জাতীয় ঐক্যমত্য নির্মাণ কমিশনের সদস্য, রাজনৈতিক নেতা, বাংলাদেশী তরুণ এবং সুশীল সমাজের সদস্যদের সাথে গোলটেবিল আলোচনায়ও যোগ দেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেলে চার দিনের সফরে জাতিসংঘ মহাসচিব ঢাকায় আসেন।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।