ঢাকা থেকে মা এসে দেখেন মেয়ের ঝুলন্ত মরদেহ

চাঁদপুরের মতলব দক্ষিণে সীমা আক্তার (১৮) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।

নিহত সীমা আক্তার মতলব দক্ষিণ উপজেলার উপাধি উত্তর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের সফিক তপাদারের মেয়ে। তারা সপরিবারে ঢাকায় বসবাস করতেন।

মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহম্মেদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সীমা আক্তার গত ২৩ নভেম্বর ঢাকার থেকে বাড়ি আসে। বাড়ি এসে ঘরের তালা খুলে প্রবেশ করে। পরে বাড়ির লোকেরা ঘরটি তালাবদ্ধ অবস্থায় দেখে। তারা ভেবেছিল, সীমা আবার ঢাকায় চলে গেছে। গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মেয়েকে খুঁজতে ঢাকা থেকে গ্রামে আসেন নিহতের মা। নিজ ঘরের তালা খুলে ঘরে গিয়ে তিনি দেখেন, আড়ার সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় মেয়ের অর্ধগলিত মরদেহ ঝুলছে।

মরদেহ দেখে ডাকচিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে সীমার লাশ উদ্ধার করে।

ওসি সালেহ আহম্মেদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।