ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে ‘হিজাব’ ‘হিজাব’ স্লোগান

অনেক উদ্বেগ-উৎকণ্ঠা, অভিযোগ-সমালোচনার মুখে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এই নির্বাচনের ফলাফল।

এদিন সকালে ফলাফল ঘোষণার সময় শিবির সমর্থিত প্রার্থী সাবিকুন নাহার তামান্নার বিজয়ের ঘোষণা আসতেই সিনেট ভবনে উপস্থিত শিবির সমর্থকরা একযোগে ‘হিজাব হিজাব’ স্লোগান তুলতে থাকেন। তামান্না সহ-সভাপতি (সভাপতি) পদে ১০ হাজার ৮৪ ভোট পেয়ে জয়ী হন, যা শিবির সমর্থিত প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট।

প্যানেল ঘোষণার পর শিবির আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করার দিনই হিজাব পরা অবস্থায় তামান্নার একটি ছবি বিকৃত করা হয়। ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর ছাত্রসমাজে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। ধারণা করা হচ্ছে, সেই ঘটনারই প্রতিক্রিয়া হিসেবে বুধবার ফলাফল ঘোষণার পর সমর্থকরা এ স্লোগান দেন।

ফলাফল ঘোষণার পর শিবির সমর্থকদের উচ্ছ্বাস দেখা গেলেও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছিল ভিন্ন প্রতিক্রিয়া। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনাকে নারীর পোশাক ও ধর্মীয় অনুষঙ্গকে কেন্দ্র করে অযথা উত্তেজনা সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখছেন।

তবে শিবির সমর্থকদের দাবি, বিকৃত ছবির ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছিল, সেই প্রেক্ষিতেই তারা হিজাবের মর্যাদা রক্ষার প্রতীকী স্লোগান দিয়েছেন।

এরই মধ্যে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের আবিদুল ইসিলাম খান এবং ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা। বাগছাসের আব্দুল কাদেরও নির্বাচনের ব্যাপক সমালোচনা করে কারচুপির অভিযোগ এনেছেন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।