বুধবার, ৩ই জুন ২০২৬, ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ৩ই জুন ২০২৬, ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু

অন্যান্য

তলানিতে অর্থনীতি: রফতানি, বিনিয়োগ ও মূল্যস্ফীতিতে ধসের আভাস

খবরওয়ালা অনলাইন ডেস্ক

প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

তলানিতে অর্থনীতি: রফতানি, বিনিয়োগ ও মূল্যস্ফীতিতে ধসের আভাস
ছবি: সংগৃহীত

দেশের অর্থনীতি একের পর এক ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে। এতদিন কিছুটা ভরসা জুগিয়েছিল রফতানি আয়, কিন্তু টানা দুই মাসের পতনে সেই আশার প্রদীপও নিভে যেতে বসেছে। একই সঙ্গে ফের উর্ধ্বমুখী হয়েছে মূল্যস্ফীতি, স্থবির হয়ে পড়েছে বিনিয়োগ প্রবৃদ্ধি। রাজনৈতিক অস্থিরতা, উচ্চ সুদহার, জ্বালানি সংকট ও কঠোর আর্থিক নীতির প্রভাবে অর্থনীতি কার্যত তলানির দিকে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রাজনৈতিক অনিশ্চয়তা ও আর্থিক চাপের কারণে দেশের বহু শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, নতুন বিনিয়োগ স্থগিত রয়েছে। আন্তর্জাতিক ঋণমানের অবনতি, রাজস্ব ঘাটতি এবং প্রবাসী আয়ে স্থবিরতা—সব মিলিয়ে অর্থনীতিতে তৈরি হয়েছে এক জটিল সংকট।

বিশ্লেষকদের মতে, নির্বাচিত সরকারের রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে পারে। তবে অন্তর্বর্তী সরকারের সময় কাঙ্ক্ষিত গতি ফিরেনি। বড় উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের অনেকেই এখনও বিদেশে অবস্থান করছেন বা নতুন প্রকল্পে বিনিয়োগে অনীহা দেখাচ্ছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগস্টের শেষে বেসরকারি খাতে ঋণের মোট স্থিতি দাঁড়িয়েছে ১৭ লাখ ৪৭ হাজার কোটি টাকায়—যা জুলাইয়ের তুলনায় সামান্য বৃদ্ধি। তবে প্রবৃদ্ধি নামমাত্র পর্যায়ে নেমে এসেছে। বিদ্যুৎ ও গ্যাস ঘাটতির কারণে শিল্পখাতের সম্প্রসারণও ব্যাহত হচ্ছে।

রফতানিতে টানা পতন: দুই মাসেই উদ্বেগের সুর

চলতি অর্থবছরের শুরুটা ইতিবাচক হলেও আগস্ট ও সেপ্টেম্বরে দেশের রফতানি আয়ে দেখা গেছে টানা পতন। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, আগস্টে রফতানি আয় কমেছে প্রায় ৩ শতাংশ এবং সেপ্টেম্বরে আরও ৪.৬১ শতাংশ।

জুলাই-সেপ্টেম্বর মেয়াদে মোট রফতানি আয় দাঁড়িয়েছে ১২৩১ কোটি ডলারে—যা গত বছরের একই সময়ের তুলনায় ৫.৬৪ শতাংশ বেশি। তবে শেষ দুই মাসের নিম্নগতি ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

ইপিবি জানিয়েছে, সেপ্টেম্বরে তৈরি পোশাক, হোম টেক্সটাইল, কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য, চামড়াবিহীন জুতা এবং প্লাস্টিক পণ্যের রফতানি কমেছে। বিপরীতে হিমায়িত খাদ্য, চামড়া ও প্রকৌশল খাতে কিছুটা প্রবৃদ্ধি দেখা গেছে।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, ইউরোপে চাহিদা হ্রাস এবং কাঁচামালের মূল্যবৃদ্ধিই এই পতনের মূল কারণ। রাজনৈতিক অনিশ্চয়তা ও নতুন বিনিয়োগের অভাবও রফতানি খাতে নেতিবাচক প্রভাব ফেলছে।

২২ বছরে সর্বনিম্ন বেসরকারি ঋণ প্রবৃদ্ধি

দেশের বেসরকারি খাতে বিনিয়োগ এখন কার্যত স্থবির। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, জুন থেকে আগস্টের মধ্যে ঋণ প্রবৃদ্ধি ৭ শতাংশের নিচে নেমে এসেছে—আগস্টে দাঁড়িয়েছে মাত্র ৬.৩৫ শতাংশে, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন।

খাত সংশ্লিষ্টদের মতে, উচ্চ সুদহার, রাজনৈতিক অস্থিরতা এবং সরকারি ব্যাংকগুলোর সীমিত ঋণ কার্যক্রমের কারণে উদ্যোক্তারা নতুন প্রকল্পে ঝুঁকি নিতে চাচ্ছেন না।

ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, “উচ্চ সুদ ও অনিশ্চিত পরিস্থিতির কারণে ঋণপ্রবাহ কমে গেছে। নির্বাচনের পর স্থিতিশীলতা ফিরলে বিনিয়োগও বাড়বে।”

২০০৩ সালের পর এটিই সর্বনিম্ন প্রবৃদ্ধি। ছাত্র-জনতার অভ্যুত্থান ও সরকার পরিবর্তনের পর থেকে বিনিয়োগ কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। সরকারি ও বেসরকারি ব্যাংক এখন প্রধানত সরকারি বিল-বন্ডেই অর্থ বিনিয়োগ করছে।

ফের চড়া মূল্যস্ফীতি: নিত্যপণ্যে অস্থিরতা

সেপ্টেম্বরে আবারও বেড়েছে নিত্যপণ্যের দাম। সবজি, কাঁচামরিচসহ দৈনন্দিন পণ্যের কেজিপ্রতি দাম ১০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.৩৬ শতাংশে—আগস্টের ৮.২৯ শতাংশ থেকে কিছুটা বেশি।

খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৭.৬৪ শতাংশ, আর খাদ্যবহির্ভূত পণ্যে ৮.৯৮ শতাংশ। শহর ও গ্রাম উভয় এলাকায় ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, “বর্ষাকালীন প্রভাব ও সরবরাহ সংকটে দাম বেড়েছে। সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য ভোক্তার হাতে পৌঁছানোর উদ্যোগ নিলে কিছুটা নিয়ন্ত্রণ আনা সম্ভব।”

ব্যবসায়ীদের দাবি: সুদহার নামুক এক অঙ্কে

বর্তমান উচ্চ সুদহার ব্যবসাবান্ধব নয় বলে মন্তব্য করেছেন উদ্যোক্তারা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএসহ ১৪ সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে তারা সুদের হার এক অঙ্কে নামানোর দাবি জানান।

এফবিসিসিআইয়ের মহাসচিব আলমগীর বলেন, “বর্তমানে সুদের হার ১৪ শতাংশের ওপরে, অথচ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা ১০-১১ শতাংশ মুনাফাই করতে পারেন। এত উচ্চ সুদে টিকে থাকা অসম্ভব।”

তিনি আরও জানান, “বিনিয়োগ বাড়ানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং প্রতিযোগিতা ধরে রাখতে সুদহার ধীরে ধীরে এক অঙ্কে নামানোর অনুরোধ জানিয়েছি। গভর্নর জানিয়েছেন, আগামী মুদ্রানীতিতে তা প্রতিফলিত হবে।”

বৈঠকে ব্যবসায়ীরা আরও প্রস্তাব দেন, করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বন্যা ও রাজনৈতিক অস্থিরতায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠন কমিটির মেয়াদ ছয় মাস বাড়ানো হোক। রফতানিমুখী শিল্পের ব্যাংকিং জটিলতা সমাধানে বিশেষ কমিটি গঠনের প্রস্তাবও গভর্নর ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

খবরওয়ালা/এমএজেড