তার পাপ হবে, আমার কিছুই হবে না: জয়া

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার প্রতিভা ও অভিনয়ের দক্ষতার মাধ্যমে বহুদিন ধরেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি খোলামেলা কথা বলেন নিজের ক্যারিয়ার, জীবনের দর্শন, পুরনো জিনিসের প্রতি ভালোবাসা এবং সামাজিক মাধ্যমে বুলিং-এর অভিজ্ঞতা নিয়ে।

সাক্ষাৎকারে জয়া বলেন, “মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না। লক্ষ্যে পৌঁছানোর অদম্য ইচ্ছা থাকতে হয়। নিজের কাছে নিজে পরীক্ষা দিয়ে দিয়ে এগিয়ে যেতে হয়। তাহলেই যে কারো সাফল্য আসবে।”

অভিনেত্রী মনে করেন, তার দীর্ঘ পথচলার পেছনে মূল শক্তি ছিল কঠোর পরিশ্রম ও ধৈর্য। তিনি বলেন, “অভিনয় জীবনের অনেক বছর আমি ক্যামেরার অ্যাঙ্গেলই চিনতাম না। গুণী নির্মাতাদের দক্ষ নির্দেশনার কারণেই আমি এখন অভিনয়ের অ, আ, ক, খ শিখতে পেরেছি।”

ব্যক্তিজীবনে পুরনো জিনিসের প্রতি এক বিশেষ ভালোবাসা রয়েছে জয়ার। তিনি জানান, তার বাসায় প্রায় ২০০ বছরের পুরনো একটি আলমিরা রয়েছে। এমনকি যে খাটে তার জন্ম হয়েছিল, সেটিও এখনো ঘরে সংরক্ষিত রয়েছে। বিষয়টি অনেককেই চমকে দেয়।

পুরনো জিনিসের প্রসঙ্গে জয়া বলেন, “আমি পুরনোতে বাঁচি। যা কিছু পুরনো, তা শুধু অতীত নয়, আমার কাছে অতীত বর্তমান ও ভবিষ্যতের মধ্যে এক ধরনের সেতুবন্ধ। অতীত ছাড়া ভবিষ্যতকে ঠিকভাবে ধারণ করা যায় না।”

সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্য বা বুলিং নিয়ে প্রশ্ন করা হলে জয়া বলেন, “সামাজিক মাধ্যমে কমেন্টবক্স আমি তেমন একটা পড়ি না। তবে যখন পড়ি, খারাপ লাগে সেইসব মানুষের জন্য, যারা পৃথিবীতে একটা অশোভন কমেন্ট রেখে যাচ্ছেন। যারা বাজে কথা ছড়িয়ে আনন্দ পান, তিনি হয়তো একদিন পৃথিবী থেকে চলে যাবেন, কিন্তু কথাটা থেকে যাবে। তার পাপ হবে, আমার কিছুই হবে না।”

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।