তালাক-নোটিশ পেয়ে নিজের জানাজার দিনক্ষণ জানালেন হিরো আলম

স্ত্রীর কাছ থেকে তালাকের নোটিশ পেয়ে আত্মহত্যার ঘোষণা দিয়েছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। শুধু তাই নয়, নিজের জানাজার দিনক্ষণও ফেসবুকে ঘোষণা দিয়েছেন আলোচিত-সমালোচিত এই কনটেন্ট ক্রিয়েটর।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে আত্মহননের হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন আলম।

ফেসবুকে পোস্ট তিনি লিখেছেন, ‘রিয়া মনি মিথ্যা কথা বলে। তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। হিরো আলম ওষুধ খেয়ে মরে না, আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যা ছিল, তাই মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি আজ নিজেকে শেষ করে বুঝিয়ে দেব, আমিই রিয়েল ছিলাম। কাল বিকেল পাঁচটায় জানাজা আমার নিজ বাসভবনে।’

কিছুদিন আগেও রিয়া মনির সঙ্গে আলাদা থাকার কারণে বিরহে আত্মহননের চেষ্টা করেন আলোচিত এ কনটেন্ট ক্রিয়েটর। বগুড়ার ধুনটে গিয়ে বেশ কিছু ঘুমের ওষুধ খান। পরে তাঁর এক বন্ধু তাকে হাসপাতালে নিয়ে আসেন। রিয়া মনি এ খবর শুনে বগুড়ায় ছুটে যান।

হিরো আলমকে নিয়ে এসে দুজনে একত্রেই থাকছিলেন। হঠাৎ করেই দুজনের মধ্যে ফের মনোমালিন্য ঘটে।

এদিকে রিয়া মনি অভিযোগ করছেন যে হিরো আলম একাধিক নারীর সঙ্গে যোগাযোগ রাখেন। তবে হিরো আলম এ অভিযোগ অস্বীকার করেছেন।

 

খবরওয়ালা/এসআর
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।