খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: ১৪ই জুলাই ২০২৫, ১:৫৫ পিএম
গাজীপুরের কালিয়াকৈরের সোনাখালি রেলক্রসিংয়ে ধান বোঝাই ট্রাক আটকে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় তিন ঘণ্টা পর ট্রাকটি সরানো হলে রেল চলাচল স্বাভাবিক হয়।
সোমবার (১৪ জুলাই) জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নাদিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক রুটের সোনাখালী রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক আটকে যায়। পরে চালক স্থানীয়দের সহায়তায় চেষ্টা করেও ট্রাকটি সরাতে পারেননি। মূলত রেলক্রসিংয়ের সামনে বেশ কয়েকটি বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তেই ট্রাকটি আটকে গেছে। এতে ঢাকা রাজশাহী রেলরুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রাকটি সরিয়ে নিতে উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় মির্জাপুর স্টেশনে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
এ বিষয়ে জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নাদিরুজ্জামান বলেন, ফেঁসে যাওয়া ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে। এখন ট্রেন চলাচল স্বভাবিক হয়েছে।
খবরওয়ালা/এমইউ
মন্তব্য