তিন বছর আগের শিশুকে যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল, মাওলানা আটক

সিলেটে শিশুকে যৌন নিপীড়নের তিন বছর আগের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাওলানা মো. শরিফ উদ্দিন শরিফ (৩০)কে আটক করেছে পুলিশ। তার বাড়ি কানাইঘাট উপজেলার সিঙ্গারীপাড়া এলাকায়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে সিলেটের বালাগঞ্জ উপজেলার তাজপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। বুধবার ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, ভিডিওতে শিশুটির যে যৌন নিপীড়নের দৃশ্য ধরা পড়েছে, সেটি ২০২২ সালে গোয়াইনঘাট উপজেলার নন্দিগাও ইউনিয়নের মানাগাঁও গ্রামের মানাউরা উত্তর পাড়া জামে মসজিদের ঘটনা। অভিযুক্ত মাওলানা শরিফ উদ্দিন সে সময় মানাউরা জামে মসজিদের ইমাম ছিলেন।

তিনি আরও বলেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর বৃহস্পতিবার রাতে শরিফ উদ্দিনের বাড়িতে অভিযান চালায় কানাইঘাট থানা পুলিশ। এরপর হরিপুর ও বালাগঞ্জে তার অবস্থান পাওয়া গেলেও তাকে আটক করা সম্ভব হয়নি। পরে কানাইঘাট ও বালাগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় তাজপুর থেকে তাকে আটক করা হয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।