দেশে চিটার-বাটপার বেশি: ওমর সানী

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী বলেছেন, দেশে চিটার-বাটপার বেশি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে সরাসরি ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট করেছেন তিনি।

পোস্টে দেশের অ্যাওয়ার্ড অনুষ্ঠানের নামে অর্থ আদায়ের প্রবণতা নিয়ে তিনি লিখেছেন, ‘আপনারা কারা এই ধরনের পুরস্কার অনুষ্ঠানে অতিথি হয়ে যান? পুরস্কার নেওয়ার জন্য ৩০ হাজার, ৫০ হাজার, কখনো ১ লাখ টাকা দেন! তাদের লোভের কারণেই এমন অনুষ্ঠান হয়। দেশের জনসংখ্যা বেশি, চিটার-বাটপারও বেশি।’

ওমর সানীর এই মন্তব্য নতুন কিছু নয়। এর আগে বহুবারও তিনি অ্যাওয়ার্ড বাণিজ্য নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। সম্প্রতি তিনি লিখেছেন, ‘কিসের ভিত্তিতে পুরস্কার দিচ্ছেন? আর আপনি কিসের ভিত্তিতে পুরস্কার নিচ্ছেন নিজেকে প্রশ্ন করেছেন?’

এছাড়া অভিনেতা আরও মন্তব্য করেছেন, ‘একটা ফাইজলামি শুরু হয়েছে। শুধু শোডাউন।’

দু’বছর আগে তিনি সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ‘অ্যাওয়ার্ড বাণিজ্য চলছে প্রায় ৮০ শতাংশ অনুষ্ঠানে। অফার ছিল আমাদের দুজনের (মৌসুমী ও সানী), কিন্তু যাইনি। যখন ফিল করব যাওয়া উচিত, তখন দেখা যাবে। আমাদের যাওয়া নিয়ে কিছু যায় আসে না, কিন্তু তারপরও বলব, অ্যাওয়ার্ড-বাণিজ্য চলছে।’

ওমর সানির এই বক্তব্য দেশের শোবিজ জগতের কিছু নিয়ম ও অনৈতিকতার দিকে সরাসরি আঙুল তুলে দেখাচ্ছে। তারকা ও অভিনেতা হিসেবে এমন খোলামেলা মন্তব্য নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে দর্শক ও অনুরাগীদের কাছে।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।