পচা আলু বিক্রি করতে গিয়ে ধরা, পরিচয়ে বললেন জামায়াত কর্মী!

রাজবাড়ী জেলার একটি স্থানীয় বাজারে পচা আলু বিক্রি করতে গিয়ে জনরোষের মুখে পড়েন এক ব্যক্তি। ঘটনাটি আলোচনায় আসে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বাজারে উপস্থিত ক্রেতারা একটি ট্রাকভর্তি আলুর বস্তার সামনে ভিড় করেছেন। সেখানে ১০ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছিল। তবে ক্রেতাদের অভিযোগ, এসব আলু নষ্ট, পঁচা ও দুর্গন্ধযুক্ত। তাদের দাবি, ইচ্ছাকৃতভাবে প্রতারণার উদ্দেশ্যে কম দামে এসব আলু বাজারে আনা হয়েছিল।

এসময় ক্রেতারা বিক্রেতাকে প্রশ্ন করলে তিনি জানান, তিনি জামায়াত করেন—অর্থাৎ বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত। তখন ভিডিও ধারণকারী তাকে বলেন, ‘বড় ভাই, আমরা জানি আপনি একজন ব্যবসায়ী, আপনাকে সম্মান করি, কিন্তু, আপনি কেন বললেন আপনি জামায়াত করেন?’ উত্তরে ওই ব্যক্তি বলেন, ‘আপনি পরিচয় চেয়েছেন আমি দিয়েছি।’

পরে তিনি একজন লোড/আনলোড কর্মচারীর ইউনিফর্ম দেখিয়ে দাবি করেন, ‘এই দেখেন এটা জামায়তের।’ সেই ইউনিফর্মের পিছনে দাঁড়িপাল্লার ছবিও দেখা যায়।

ভোক্তাদের অভিযোগের মুখে ভিডিও ধারণকারী বলেন, ‘আপনি ব্যবসায়ী কি না এটা বলেন, পচা আলু কেন বিক্রি করছেন তা বলেন।’ এক পর্যায়ে তিনি প্রস্তাব দেন, ‘আপনি এক বস্তা আলু ঢালেন আমি টাকা দিয়ে দেবো।’ এরপর যখন একটি বস্তা খোলা হয়, দেখা যায় সব আলুই পচা।

ভাইরাল ভিডিও থেকে আরও জানা যায়, সেই ব্যক্তি কুষ্টিয়া থেকে রাজবাড়ীতে এসেছিলেন এসব নষ্ট আলু কম দামে বিক্রির উদ্দেশ্যে। অন্যদিকে, সামাজিক মাধ্যমে ভিডিওটি নিয়ে তুমুল সমালোচনা চলছে। নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে লিখছেন—‘সাধারণ মানুষকে ঠকিয়ে এভাবে আর কত?’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।