তেলবাহী লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর অংশে দ্রুতগতির তেলবাহী লরির ধাক্কায় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১০টার দিকে মহাসড়কের মদনপুর অংশে তেলবাহী লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই জনের নাম- শাওন ও ওবায়দুল্লাহ।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বিষয়টি  নিশ্চিত করেছেন ।

জানা গেছে, মহাসড়কের মদনপুরস্থ দেওয়ানবাগ এলাকার চট্টগ্রামগামী লেনে দ্রুতগতির তেলবাহী লরির সঙ্গে উল্টোপথে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। তখন ঘটনাস্থলের আশপাশে থাকা জনতা গাড়িটি আটকাতে সক্ষম হলেও চালক পালিয়ে যান।

ওসি কাজী ওয়াহিদ মোরশেদ বলেছেন, তেলবাহী লরির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরই গাড়ি চালক পালিয়ে গেছেন। আর গাড়ি এলাকাবাসী আটকে দিয়েছেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।