থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিনকে কারাদণ্ড

থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে এক বছরের কারাদণ্ড দিয়েছে।

২০২৩ সালে কারাদণ্ডের পরিবর্তে একটি হাসপাতালের কক্ষে থাকার কারণে এই রায় দেওয়া হয়েছে।

দীর্ঘ নির্বাসন শেষে ২০২৩ সালের আগস্টে দেশে ফিরে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে থাকসিনকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে তিনি কখনোই কারাগারের ভেতরে রাত কাটাননি। রাজকীয় ক্ষমার পর তার সাজা কমে এক বছরে নেমে আসে এবং পরে বয়স্ক বন্দিদের জন্য আগাম মুক্তি কর্মসূচির আওতায় তিনি মুক্তি পান।

আদালত জানিয়েছে যে তাকে হাসপাতালে পাঠানো আইনসিদ্ধ ছিল না এবং তার অসুস্থতাও গুরুতর ছিল না। তাই হাসপাতালে তার অবস্থানকে কারাদণ্ড হিসেবে গণ্য করা যায় না।

আদালত থাকসিনকে ব্যাংকক রিমান্ড কারাগারে নিয়ে যাওয়ার জন্য পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।