শুটিংয়ে গিয়ে হাত হারালো লাইটম্যান সহকারী

ইউটিউব চ্যানেল প্রাঙ্ক কিংয়ের একটি সিরিজের শুটিংয়ে গত শুক্রবার ঢাকা থেকে টাঙ্গাইলে যাওয়ার পথে সড়ক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে লাইট ও জেনারেটরবাহী একটি গাড়ি। এতে পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

তাদের মধ্যে লাইট সহকারী রবিন, শাহাদাত, হৃদয়, পিকআপ ড্রাইভার ইব্রাহীম, জেনারেটর অপারেটর আবদুর রাজ্জাকসহ আরো দুজন আহত হয়েছেন। সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় আছেন রবিন ও হৃদয়। রবিন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন। আর হৃদয় জামালপুরের সরিষাবাড়ীতে চিকিৎসাধীন। দুর্ঘটনায় তার চোয়াল আঘাতপ্রাপ্ত হয়েছে, পড়ে গেছে পাঁচটি দাঁত। বাকিরাও মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছেন। এর মধ্যে আরো দুজন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, অস্ত্রোপচারের মাধ্যমে গতকাল লাইট সহকারী রবিনের বাঁ হাতটি কেটে ফেলা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তার একটি পা-ও ঝুঁকিতে আছে। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন রবিন। রবিন জানান, শুটিংয়ের জন্য আলাদা গাড়ি থাকলেও তাকে তাতে না পাঠিয়ে জেনারেটরের পিকআপে পাঠাতে বাধ্য করা হয়। ঢাকা থেকে ভোর ৪টায় রওনা দিয়ে সাড়ে ৬টার দিকে টাঙ্গাইলের দেলদুয়ার এলাকায় পৌঁছালে একটা লরিকে ধাক্কা দেয় পিকআপটি। তাতেই গুরুতর আহত হন তারা।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।