থানা থেকে পুলিশের মোটরসাইকেল চুরিতে জড়িত বাবা-ছেলে চক্র

থানার ভেতর থেকে পুলিশের ব্যবহৃত সরকারি মোটরসাইকেল চুরির ঘটনার দুই মাস পর সেটি উদ্ধার করা হয়েছে। চুরিতে জড়িত রয়েছে মুসলিম মিয়া (৪৮) ও তার ছেলে মিনহাজ উদ্দিন।

রবিবার (২০জুলাই) বাবা মুসলিম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে । পলাতক রয়েছেন ছেলে মিনহাজ উদ্দিন।

পুলিশ জানায়, গত ১২ মে রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার ভেতর থেকে এসআইদের ব্যবহার করা সরকারি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। গত মঙ্গলবার এটি এক ব্যক্তির কাছ থেকে পাওয়া যায়। তিনি দাবি করেছেন মোটর সাইকেলটি তিনি মুসলিম মিয়া নামে এক ব্যক্তির কাছ থেকে কিনেছেন। 

রবিবার মুসলিম মিয়াকে সিসিটিভি ফুটেজ দেখানো হলে তিনি জানান, তার ছেলে মিনহাজ উদ্দিন ফাহাদ ও বন্ধু মো. রিফাত। তারা মোটরসাইকেলটি চুরি করেছেন। আর বিক্রি করেছেন তিনি।  

বায়েজিদ বোস্তামী থানার এসআই সুমন বড়ুয়া শাপলা বলেন, ‘শুরুতে মুসলিম মিয়া বিভ্রান্তিকর তথ্য দেন। পরে তাকে সিসিটিভি ফুটেজ দেখানো হলে চুরির সঙ্গে জড়িত যুবকদের একজন তার ছেলে ও তার ছেলের বন্ধু বলে স্বীকার করেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার ছেলে ও তার ছেলের বন্ধুকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।