পল্টনে দুটি ককটেল বিস্ফোরণ

রাজধানীর পল্টন মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (২০ জুলাই) রাত পৌনে ৮টার দিকে এ বিস্ফোরণ ঘটে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ নাসির উল আমিন।

তিনি বলেন, রাতের দিকে মোড়ে ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তবে বিস্ফোরণ খুব শক্তিশালী ছিল না, অনেকটা বাজির মতো শব্দ হয়েছে। এতে কেউ হতাহত হয়নি এবং আশপাশে কোনও দৃশ্যমান ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি।

পুলিশ জানায়, বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে গিয়ে তদন্ত চালানো হয়, তবে বড় ধরনের কোনও আলামত পাওয়া যায়নি।

কে বা কারা এ বিস্ফোরণের সঙ্গে জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ওসি কাজী মুহাম্মদ নাসির। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা—দূর থেকে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।