থানা হেফাজতে ‘আত্মহত্যা’ করল ধর্ষণ মামলার আসামি

ভোলার পল্লিতে দুই সন্তানের জননীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামি মো. হাসান (২৩) থানা হেফাজতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। করেছেন।

সোমবার (৩১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টায় ভোলা সদর মডেল থানার বাথরুমে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে বলে জানায় পুলিশ।

নিহত হাসান ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেদুয়া গ্রামে বাসিন্দা।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঈদের দিন দুপুর ১ টার দিকে ওই গৃহবধু হাসানের বাড়িতে ফ্রিজে মাংস রাখতে গেলে। হাসান তাকে একা পেয়ে ধর্ষণ করেন। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসি তাকে ধরে গনধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার ভোলার জেনারেল হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর থানা হেফাজতে নিয়ে আসা হলে গতকাল রাত ১২ টায় তিনি থানার বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ’

তিনি আরও বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।’

এদিকে থানা হেফাজতে আসামির আত্মহত্যার বিষয়টি জনমনে বিভিন্ন প্রশ্নের জন্ম দিচ্ছে।
 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।