দাড়ি রাখা, অগোছালো পোশাক আর মানা হবে না : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের কঠোর ভাষায় নিন্দা করেছেন। তিনি মন্তব্য করেছেন যে, ‘স্থূল জেনারেল’ এবং বিভিন্ন কর্মসূচির কারণে সামরিক বাহিনী দীর্ঘ সময় ধরে দুর্বল হয়েছে। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে, যে সকল কমান্ডার তার নীতি অনুসরণ করতে সম্মত নন, তাদের উচিত মর্যাদার সাথে পদত্যাগ করা।

মঙ্গলবার ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে একটি আয়োজনে হেগসেথের সাথে যোগ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, যুক্তরাষ্ট্রের নগরীগুলো সৈন্যদের জন্য ‘অনুশীলন ক্ষেত্র’ হিসেবে ব্যবহৃত হতে পারে।

হেগসেথ ঘোষণা করেন, সেনাবাহিনীতে এখন থেকে শারীরিক সক্ষমতার পরীক্ষা শুধুমাত্র পুরুষদের মাপকাঠিতে হবে। দাড়ি রাখা বা অগোছালো সাজপোশাক আর বরদাস্ত করা হবে না। তিনি অভিযোগ করেন, সামরিক কর্মকর্তাদের মধ্যে ভিন্নতা ও বৈষম্যবিরোধী উদ্যোগগুলি আতঙ্কের সৃষ্টি করেছে।

ট্রাম্পও তার বক্তৃতায় বৈচিত্র্য উদ্যোগের বিরোধিতা করে বলেন, সকল নিয়োগ হবে যোগ্যতার ভিত্তিতে, রাজনৈতিক কারণে কারও অবস্থান দখল করা মেনে নেওয়া হবে না।

সৈন্যদের প্রতি তিনি বলেন, আমি তোমাদের পাশে আছি, সম্পূর্ণ সমর্থন জানাই।

ডেমোক্র্যাটরা এই আয়োজনের তীব্র সমালোচনা করেছে। তাদের অভিযোগ, এভাবে দলীয় রাজনীতি সামরিক বাহিনীতে প্রবেশ করানো হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের নির্দলীয় সামরিক ঐতিহ্যকে ক্ষতিগ্রস্ত করবে।

অনুষ্ঠানে কয়েকশত জেনারেল এবং অ্যাডমিরাল উপস্থিত থাকলেও পরিবেশ ছিল অপ্রত্যাশিতভাবে শান্ত। ট্রাম্প ও হেগসেথের মন্তব্যের সময় বহু কর্মকর্তা কোনো সাড়া দেননি।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।