দিপংকর মারডুকের কবিতা

পৌঁছাবার দুর্ভোগ

প্রকারের যত ঘটনায় মানুষকে
জানি, শুধু অব্যয় পদের থাকা নিয়ে
স্নেহ পায় অন্যের সতত প্রেমিকারা
কারও এবং বেশি মাছরাঙার ভয়ে
দুইবার ছুটে আসো প্রশস্ত সমীচীন
শোনার বহুবর্ষ বক্তব্য থেকে সরে
ঝড়ে যদিবা স্থান ওঠে বা শালুকের
সোজা হও প্রস্তর রেলপাতের ঢেরে
নানাবিধ তলে এঁকে ধরি রূপান্তর
ভালো তবে হয় গণসম্প্রীতির বিলে
কমলাকান্ত নই—কেবল ছায়াচ্ছন্ন
যাই সাদা শব্দের দূরে প্রৌঢ়ত্ব গিলে
বিনীত বুদ্ধ এক—যা থাকি জীবিকায়
মিশে, প্রথম যৌনাঙ্গে লুকানো বি-রসে।

 

মুকরির বেশি থাক

যে লাস্যময় জীবন, তার তৃণার দিকে
পড়ে আছে দৃশ্যাক্রান্তের শেষ কবর।
কোথাও কর্কশ ভেবে দ্যাখো আমি কেবলি
বর্ণনার অতীতে বিষম; ঘোরাঘুরি রক্ত কাষ্ঠে!
দুপুর ক্যারিয়ারে পড়ে গেছি কুসুমিত ঝুঁকে,
মেঘের নম্রতা নয়—অম্লজান ভেঙে ভিড়ের
কাছে হয়েছি দুর্বিষহ; লগ্নের অকস্মাৎ গ্রীবা
ভিন্ন ভিন্ন করে ভাবনায় নির্ভুল ফিরে যাও।
তারা হয় গণিকা কিংবা গর্ভবতী মায়ের রূপময়
স্বাস্থ্যোজ্জ্বল উপলব্ধি! এই যে বিচিত্র প্রহর—
পরিক্রমা মর্যাদায় তোমাকে কত দূর নিতে পারি?
গর্জন নদীতে সাঁতার শিখি, হিংস্র হব নগ্নতার
সমান; প্রায়শ ভর্ৎসনা নীল সেই অন্তর্বাসের—
এই অবধি কক্ষপথ রাখো তোমার সিমারের
পাকস্থলী শেষ করে কতিপয় আরও হাঁটব
বরং প্রস্তাবিত এক ছায়া নির্মাণের অখণ্ড গ্রামে
মাঝখানে কেটে যাবে আলোকবর্ষ, যথা হতে তথা
শতাব্দীর নানান হালসমাজের নির্দেশ ঘিরে—;

 

উল্লেখ করার মতো নেই বাকি ঘটনা

তৎপর আছি উন্মুক্তি পলাশের চিকিৎসা করে
পরানে কড়া রোদের মানবিকতা—;
ফাগুনের প্রোথিত বনে পাখি জ্বলতে দেখে
আট আনা আমূল বৃষ্টি নামাই,
এবং ভয়াবহ সৌন্দর্যের সিল্করোড হর্ষে।
তুলোরাশির বোন আর আমি, মনঃপ্রতিসাম্যে
নিটোল রাখি রক্তের সংবিধিবদ্ধ সতর্কীকরণ;
এই তো আমাদের চির-আসন্ন বিপর্যয়ের জন্য তৈরি করা
হয়েছে ইউক্যালিপটাসের শারদীয় মঞ্চ—;
ঘুঘু সমন্বয় চাইনি সবার সামনে,
মেঝেতে জড়তা রেখে প্রমাণিত হয়েছি পরীক্ষাগারে
এখন প্রশ্ন করো গুপ্তচরবৃত্তি উত্তরের সমান—;
অথচ বাকি আছে মাছের অতিবস্তু হতে সমস্ত
নীলাদ্রি প্লেটে নিরুত্তর চলে যাওয়া…
 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।