দুই সন্তানকে হত্যার পর লাশ লুকিয়েছিলেন স্যুটকেসে

নিউজিল্যান্ডে দুই সন্তানকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন হাকইয়াং লি নামের এক মা। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ২০১৮ সালে দুইটি স্যুটকেসে থাকা মরদেহ উদ্ধার হয়েছিল। স্যুটকেসগুলো একটি পরিত্যক্ত স্টোরেজ লকারে পাওয়া যায়।

তিনি সাউথ কোরিয়ার বংশভূত। সেখানে তার জন্ম হলেও হাকইয়াং লি নিউজিল্যান্ডে বসবাস করতেন। দুই সন্তান হত্যার কথা স্বীকার করেছেন লি। তবে মানসিকভাবে অসুস্থ থাকার কারণে এই হত্যার অভিযোগ শুরুতে অস্বীকার করে আসছিলেন তিনি।

পুরো বিচার প্রক্রিয়া চলাকালীন তিনি নিজের পক্ষে নিজেই লড়াই করেন, দুইজন আইনজীবী তাকে সাহায্য করেন।

আদালতে শুনানিতে জানানো হয়েছে, ২০১৮ সালে লি তার আট এবং ছয় বছর বয়সী সন্তানদের ওষুধের ওভারডোজ দিয়ে হত্যা করেন। এরপর তাদের মৃতদেহ প্লাস্টিক ব্যাগে মুড়ে সুটকেসে ভরে রাখেন। তাদের বাবা ২০১৭ সালের শেষের দিকে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।

২০২২ সালে একটি পরিবার এক অনলাইন নিলামে কেনা স্টোরেজ লকারে শিশুদের মরদেহ দুটি খুঁজে পান। যেখানে স্যুটকেসগুলো রাখা ছিল। লি ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ায় চলে গিয়েছিলেন। তাকে ২০২২ সালের নভেম্বরে নিউজিল্যান্ডে ফেরত পাঠানো হয় এবং বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়।

আদালত রায় দেওয়ার সময় লি মাথা নত করে দাঁড়িয়ে ছিলেন এবং কোনো প্রতিক্রিয়া দেখাননি।

বিচারকরা যখন রায় ঘোষণা করেন, তখনও তার কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। এদিকে, মামলার শুনানি শেষে প্রসিকিউশন বা ডিফেন্স কোনো পক্ষই মিডিয়ার সঙ্গে কথা বলেননি।

 

সূত্র : রয়টার্স
খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।