দুর্গাপূজা নিয়ে বিএনপি নেতাদের সতর্ক করলেন রিজভী

এ বছর দুর্গাপূজায় সারা দেশের বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে বিএনপির জেলা ও মহানগরের সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনকি সম্পাদকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে তিনি এ আহ্বান জানান।

রিজভী বলেন, যেকোনো নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত করা এবং প্রশাসনকে সতর্ক থাকতে হবে। পূজা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় এ ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন, হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবেন। যারা সুযোগসন্ধানী এবং দেশের ভাবমুর্তি নষ্ট করতে চায় তারা যাতে বিশৃঙ্খলা না করতে পারে এ ব্যাপারে সবাই সতর্ক ও সজাগ থাকবেন।

রিজভী আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা দেওয়া প্রশাসনের পাশাপাশি বিএনপি নেতাদেরও নৈতিক, রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব।

পূজা মণ্ডপে শান্তি রক্ষায় প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পূজা মণ্ডপগুলোতে বিশৃঙ্খলা চালিয়ে দেশের ভাবমুর্তি নষ্ট করার গভীর ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকতে হবে।
 

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।