বাউফলে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফল পৌর শহরে রুমান মৃধা (২৩) নামের এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পৌর শহরের ৯নং ওয়ার্ডের ভিআইপি সড়কের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রুমান ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কুমারকান্দা গ্রামের নুরু মৃধার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভিআইপি সড়কে মনিরুজ্জামান নান্নুর ভবনে পাইলিং বসানোর কাজে নিযুক্ত ছিলেন ফরিদপুর জেলার ৮ শ্রমিক। প্রতিদিনের মতো তারা ওই ভবনের পাশের একটি কক্ষে অবস্থান করছিলেন। রাতের খাবার খাওয়ার সময় সহকর্মী রহিম শেখের কাছ থেকে রুমের চাবি নিয়ে আসেন রুমান।

সহকর্মীরা জানান, খাবার শেষে রুমে এসে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। পরে জানালা দিয়ে উঁকি মেরে দেখা যায়, রুমান গলায় রশি দিয়ে ঝুলে আছেন।

বাড়ির মালিক নান্নু বলেন, শ্রমিকদের কাছ থেকে খবর পেয়ে তিনি পুলিশে যোগাযোগ করেন। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।