দেশের প্রথম নারী শিক্ষা সচিব রেহানা পারভীন

প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা রেহানা পারভীনকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বর্তমানে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) হিসেবে দায়িত্ব পালন করা রেহানা পারভীন সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন পদে পদায়ন পান।

রেহানা পারভীন গত ৩ জুলাই জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পদে যোগ দেন। এর আগে তিনি কিছুদিন বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন এবং তারও আগে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। অর্থ মন্ত্রণালয়ে দীর্ঘ সময় কাজ করা এই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন এবং ১৯৯৪ সালে সিভিল সার্ভিসে যোগ দেন।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চুক্তিভিত্তিক সচিব সিদ্দিক জুবায়েরকে ২২ জুলাই প্রত্যাহারের পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সচিবশূন্য ছিল।

এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ। তাঁকে পদোন্নতি দিয়ে সচিব করার পর সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা আবু ইউসুফ পরবর্তীতে প্রশাসন ক্যাডার পুলে উপসচিব হন। তিনি দীর্ঘদিন অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা, অধিশাখা ও অনুবিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।