দেশের ভোটার এখন ১২ কোটি ৭৬ লাখ

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচন কমিশনের সর্বশেষ হিসাব অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪।

রোববার নির্বাচন কমিশন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

ইসি সচিব জানান, গত ৩১ অক্টোবর পর্যন্ত হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২। তৃতীয় লিঙ্গের ভোটার (হিজড়া) ১ হাজার ২৩০ জন।

দেশে ভোটারের সংখ্যা বেড়েছে উল্লেখ করে আখতার আহমেদ বলেন, চূড়ান্ত হালনাগাদ তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০। এছাড়া সর্বশেষ তালিকা অনুযায়ী দেশে পুরুষ ভোটারের সংখ্যা নারী ভোটারের চেয়ে ১৯ লাখ ৬ হাজার ৯১০ বেশি।

গত ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। এর আগে ৩১ আগস্ট ইসি জানিয়েছিল, দেশের মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।