বাড্ডায় একটি বাসা থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে নারী ও পুরুষের অর্ধগলিত দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নিহতরা হলেন—সাইফুল ইসলাম (৩০) ও তার স্ত্রী শাকিলা (২৮)। সাইফুল ছিলেন ভবনের দারোয়ান এবং শাকিলা একই ভবনে রান্নার কাজ করতেন।

রোববার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান ঘটনাটি নিশ্চিত করেন। তিনি জানান, উত্তর বাড্ডার পূর্বাঞ্চল ৩ নম্বর রোডের ২ নম্বর গলির একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে দুর্গন্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে অর্ধগলিত লাশ দেখতে পায়।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ঘটনাটি ২৫ অক্টোবরের পর কোনো সময়ে ঘটেছে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে মামলা প্রক্রিয়াধীন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।