দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা দৃঢ় সংকল্প: প্রধানমন্ত্রী

খবরওয়ালা ডেস্ক ॥ যেকোনো আগ্রাসী বহিঃশত্র“র আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ সদা প্রস্তুত ও দৃঢ় সংকল্পবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার (২১ এপ্রিল) চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে নবনির্মিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স’ উদ্বোধন অনুষ্ঠান শেষে আয়োজিত দরবারে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়’- এই হলো আমাদের বৈদেশিক নীতির মূল চালিকাশক্তি। প্রতিবেশী সব রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নই আমাদের লক্ষ্য।

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা দৃঢ় সংকল্প: প্রধানমন্ত্রী

কিন্তু যেকোনো আগ্রাসী বহিঃশত্র“র আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত ও দৃঢ় সংকল্পবদ্ধ। তিনি বলেন, ‘সমরে আমরা শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে’- এ মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীকে উজ্জীবিত করার লক্ষ্যে আমাদের সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনা বলেন, তিনি আশা করেন, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশপ্রেম, পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে আমরা সক্ষম হব।

 

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা দৃঢ় সংকল্প: প্রধানমন্ত্রী

 

২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ার স্বপ্নের কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ সরকার ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে চলেছে। এজন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেক সদস্যকে হতে হবে তথ্য-প্রযুক্তি জ্ঞানসম্পন্ন-স্মার্ট। বিগত বছরগুলোতে সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে টানা চারবারের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আজ ধারাবাহিক গণতন্ত্র রয়েছে বলেই, বাংলাদেশ সব ক্ষেত্রে উন্নতি করতে সক্ষম হয়েছে।

বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে এবং বিশ্বে আর্থ-সামাজিক উন্নয়নের রোল মডেল’ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। বাংলাদেশের উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টারের প্রশংসা করে সরকার প্রধান বলেন, আর্টিলারি সেন্টার ও স্কুল গোলন্দাজ বাহিনী তথা বাংলাদেশ সেনাবাহিনীর একটি ঐতিহ্যবাহী ও সুপ্রসিদ্ধ প্রশিক্ষণকেন্দ্র।

এ প্রশিক্ষণকেন্দ্র থেকে প্রতি বছর রেজিমেন্ট অব আর্টিলারির উল্লেখযোগ্য সংখ্যক সেনাসদস্য বিভিন্ন প্রকার মৌলিক ও উচ্চতর প্রশিক্ষণ নেন। রেজিমেন্ট অব আর্টিলারির আধুনিকায়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রেজিমেন্ট অব আর্টিলারির আধুনিকায়নে ইতোমধ্যে ফিল্ড আর্টিলারিতে সংযোজিত হয়েছে অত্যাধুনিক টাইগার এমএলআরএস, ১৫৫ মিলিমিটার সেলফ প্রপেলড আর্টিলারি গান নোরা ই-৫২, অত্যাধুনিক ওয়েপন লোকেটিং রাডার এবং সাউন্ড রেঞ্জিং সিস্টেম। পাশাপাশি এয়ার ডিফেন্স রেজিমেন্টে সংযোজন করা হয়েছে অত্যাধুনিক অরলিকন গান, শোরাড মিসাইল, ভি শোরাড মিসাইল এবং রাডার কন্ট্রোলড এয়ার ডিফেন্স গান।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

সেনাবাহিনীর আধুনিকায়নের সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের কথা তুলে ধরে তিনি বলেন, সেনাবাহিনীর আধুনিকায়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীতে সংযোজিত হয়েছে অত্যাধুনিক বিমান, হেলিকপ্টার, ইউএভি, চতুর্থ প্রজন্মের ট্যাংক, আধুনিক এপিসি, ট্যাংক বিধ্বংসী মিসাইল ও অন্যান্য যুদ্ধ সরঞ্জাম। সেনাবাহিনীর কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, আজ বাংলাদেশ সেনাবাহিনী জাতির আস্থার প্রতীক হিসেবে সুপ্রতিষ্ঠিত। কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের কারণে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও আজ বাংলাদেশ সেনাবাহিনী প্রশংসিত। জাতিসংঘ মিশনে আমাদের সৈনিকদের সামর্থ্য এবং নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সম্প্রতি অত্যাধুনিক লাইট আর্মাড ভেহিক্যাল ও মাইন রেসিস্ট্যান্ট অ্যাম্বুশ প্রটেক্টেড ভেহিকেল সংযোজন করা হয়েছে।

আরও দেখুন:

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।