দৌলতপুরে পুকুরে ডুবে ১৪ মাসের শিশুর মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরে ডুবে হামিম নামে ১৪ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের বিন্দিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশু হামিম ওই এলাকার হাচানুর রহমান (২১) এর ছেলে।

শিশুটির বাবা হাচানুর রহমান বলেন, আমি বাড়িতে ছিলাম না, সেসময় আমার স্ত্রী সাংসারিক কাজে ব্যস্ত ছিল। এমন সময় আমার ১৪ মাসের নাবালক শিশুসন্তান হামিম খেলতে খেলতে বাড়ির বাইরে গিয়ে প্রতিবেশী মোঃ দুলাল এর পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন আমার শিশুটিকে উদ্ধার করে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হুদা বলেন, হামিম নামে ১৪ মাসের একটি নাবালক শিশু পানিতে ডুবে মারা গেছে। এলাকাবাসী ও চিকিৎসকের সাথে কথা বলে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরওয়ালা/টিএ
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।