দৌলতপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে নতুন বই ও কম্বল বিতরণ

Fay 7 2 1 24 দৌলতপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে নতুন বই ও কম্বল বিতরণদৌলতপুর প্রতিনিধি ॥ দৌলতপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে নতুন বই ও কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১ টায় দৌলতপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের অডিটোরিয়ামে দৌলতপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আবু সালেহ মজনুল কবির পান্না এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিলিপ কুমার পোদ্দার, নির্বাহী পরিচালক,ঊষা বাংলাদেশ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক মোফাকখারুল কবির, মোঃ জামিরুল ইসলাম, মোঃ সেলিম রেজা, মোঃ আবুল কাশেম, মোঃ শহিদুল ইসলাম প্রমুখ ব্যক্তিবর্গ। এ সময় প্রধান অতিথি বলেন, সমাজের পিছিয়ে পড়া এসকল শিশুদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে এরা সমাজের বোঝা হিসেবে বিবেচিত হবে না, তাই আসুন সমাজের সর্বস্তরের ব্যক্তিবর্গ সহযোগিতার হাত বাড়িয়ে দেই।

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।