দৌলতপুরে ফসলি জমির মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দফাদারপাড়া এলাকায় ফসলি জমি থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে মাটি কেটে বিক্রির  দায়ে দুই ব্যক্তিকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার (২৬ জানুয়ারি) দুপুরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারা লঙ্ঘনের অভিযোগে উপজেলার মানিকদিয়ার এলাকার রাজ মণ্ডল এবং

বাজু ডাঙ্গা এলাকার টিপু ইসলামের কাছ থেকে এ জরিমানা আদায় করেন দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। এ বিষয়ে দৌলতপুর উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ বলেন, অবৈধভাবে মাটি উত্তোলন ফসলি জমির ক্ষতি করছে এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।