দৌলতপুরে ফেনসিডিল সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজ সংবাদ \ র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে ২৫৯ বোতল ফেনসিডিল সহ তিন জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, দৌলতপুর উপজেলার  চরদিয়াড় গ্রামের লুৎফর মালিথার ছেলে ফৌরদোস মালিথা (৪২) এবং একই উপজেলার  বৈদ্যনাথতলা গ্রামের মৃত শাহাদত মালিথার ছেলে সাজদার হোসেন (৪৩) ও আব্দুল মালেক’র ছেলে বজলুর রহমান (৩৮)। র‌্যাব সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২৭ ফেব্র“য়ারি) সকাল আনুমানিক ৬ টা ২০ মিনিটে  র‌্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন বৈদ্যনাথতলা গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৫৯ বোতল ফেনসিডিল   সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে। জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৭ লাখ ৭৭ হাজার টাকা। র‌্যাব সূত্রে জানা আরও যায়,  প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো এবং গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।