দৌলতপুরে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

fay 9.31.1.24 দৌলতপুরে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি“ প্রতিপাদ্যে কুষ্টিয়ার দৌলতপুরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এর তত্বাবধায়নে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন।

এ সময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, একাডেমিক সুপার ভাইজার কামাল হোসেন প্রমুখ।

মেলায় ১৬ টি স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা তাদের উদ্ভাবনী প্রদর্শণ করেন। উদ্বোধন শেষে অতিথিগণ মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং ছাত্র/ছাত্রীদের উদ্ভাবনী দেখে সন্তোষ প্রকাশ করেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।