লুট ভাংচুর অগ্নিসংযোগের রাজনীতি বন্ধে দৌলতপুরে মন্টির শান্তি সমাবেশ

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া দৌলতপুরে রিফায়েতপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে আগামী ২০ তারিখে বিএনপি অনুষ্ঠিত সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায় দৌলতপুরের কৃতি সন্তান শরিফ উদ্দিন জুয়েলের আগমনের বার্তা দিলেন বিএনপি নেতারা। গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫ টার সময় রিফায়েতপুর মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

লুট ভাংচুর অগ্নিসংযোগের রাজনীতি বন্ধে দৌলতপুরে মন্টির শান্তি সমাবেশ

উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবিদ হাসান মন্টি সরকারের সার্বিক পরিচালনায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন এর সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল ।

লুট ভাংচুর অগ্নিসংযোগের রাজনীতি বন্ধে দৌলতপুরে মন্টির শান্তি সমাবেশ

আরও উপস্থিত ছিলেন, উপজেলা বি এন পির সহ সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম নান্নু, দৌলতপুর কৃষক দলের সদস্য সচিব সুরায়া আক্তার কাজলি সহ আর উপস্থিত ছিলেন রিফায়েতপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্র দল সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মী। আবিদ হাসান মন্টি সরকার বলেন, আমরা দেখতে পাচ্ছি ত্যাগী রাজপথে লড়াই সংগ্রাম করা নেতা কর্মীদের আড়াল করে কিছু অসাধু রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য হত্যা লুণ্ঠন চাঁদাবাজিতে মেতে উঠেছে। প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ইউনিয়নের বাজার ঘাটের দখল সন্ত্রাসী রাজত্ব কায়েম করা শ্রেষ্ঠ চালাচ্ছে। আমি তাদেরকে বলতে চাই এসব রাস্তা থেকে চলে  আসুন।

 

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

আমরা চাঁদাবাজ এবং দুর্নীতিগ্রস্ত লুণ্ঠনকারীকে প্রতিহত করবো ইনশাল্লাহ। আমরা চাই সকলকে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে। বিএনপি একটি শান্তিপূর্ণ দল। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, দৌলতপুর উপজেলা বি এন পি হবে দৌলতপুরের গণমানুষের দল। যেখানে সকল শ্রেনী পেশার শান্তিপাবে। দৌলতপুরে কিছু মানুষ বি এন পির নাম ব্যবহার করে ইতিমধ্যে দৌলতপুরে বিভিন্ন অপকর্ম করছে। আমরা চাই সকল মানুষের পাশে থাকতে কারন বি এন পি একটি শান্তি প্রিয়দল। এ সময় তিনি আগামী দিনে বিএনপিকে ভোট দিয়ে দেশ পরিচালনা সুযোগ দিতে আহ্বান করেন।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।