দৌলতপুরে মাদক সেবনের অভিযোগে যুবকের কারাদন্ড

11 fay 9 2 24 দৌলতপুরে মাদক সেবনের অভিযোগে যুবকের কারাদন্ড
দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে মাদক সেবনের অভিযোগে সোহেল (২১) নামের এক যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সোনাইকান্দি এলাকায় অভিযান চালিয়ে মাদক আইনে ওই যুবককে কারাদন্ড দিয়েছে উপজেলা সহকারী কমিশন (ভূমি) । দন্ডপ্রাপ্ত যুবক ওই গ্রামের মৃত লিটন আলীর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর উপজেলা সহকারী কমিশন (ভূমি) সাহীদুল ইসলাম বলেন,  দুপুরে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সোনাইকান্দি এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে এক যুবককে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।